রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন

দীপক শেঠ ও শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবলিক ইন্সটিটিউটের হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মকর্তাদের শপথ পাঠ করান ও স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও পাবলিক ইন্সটিটিউট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
সেসময় অন্য দুই নির্বাচন কমিশনার প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ ও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বুলবুল।
বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি শেখ শহিদুল ইসলাম।

শপথ গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ শহিদুল ইসলাম, সহ.সভাপতি পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল ও সাইফুল্লাহ আজাদ, সহ.সভাপতি (মহিলা) মিসেস রীনা চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, পাঠাগার সম্পাদক শেখ আব্দুর রহমান, সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, দপ্তর সম্পাদক লক্ষ্মণ চন্দ্র বিশ্বাস, মহিলা সম্পাদক তহমিনা পারভীন লিলি, কার্যনির্বাহী সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, শ্রী সন্তোষ পাল, শিক্ষক অনুপ কুমার ঘোষ এবং সাংবাদিক আরিফ মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক জুলফিকার আলী নিয়াজ আহমেদ খান, রনজিত ঘোষ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ