সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন রুহুল হক এমপি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা (কলকাতা খালের উপর) ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১ টায় কুলিয়া ইউনিয়নের অন্তগর্ত বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা গ্রামের মানুষের পারাপার সুবিধার্থে এ ব্রীজের কাজের উদ্বোধন করা হয়। উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, ইউপি সদস্য আব্দুল হান্নান ও প্রেম কুমার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।

কুলিয়া বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা (কলকাতা খালের উপর) ১৫মিটার দৈর্ঘ্য ব্রীজটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে নির্মিত হচ্ছে। যার ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১৫ পনেরো লক্ষ টাকা। আগামী ১৪ নভেম্বরের মধ্যে নির্মাণ কাজের শেষ করার চুক্তি বদ্ধ হয়েছেন কলারোয়ার মেসার্স মনির ইলেকট্রনিক্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে ব্রীজ নির্মানের কাজ উদ্বোধন কালে অধ্যাপক আ.ফ.ম রুহুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সে কারণে আজ দেশে বড় বড় মেঘা প্রজেক্ট হাতে নিয়ে সফল ভাবে বাস্তবায়ণ করে চলেছেন। তিনি সব সময় দেশ ও মানুষের কথা ভাবেন। তাই জনসাধারণের কল্যাণমূখি উদ্যোগ হাতে নেন। সারাদেশ যখন আজ উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে ঠিক তখন এই উন্নয়ন বিলিন করতে ষড়যন্ত্র করে তা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিগত কয়েক দিনে দেশে যে পরিমান ধ্বংশ চালানো হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। এতে দেশ ও জাতী পিছিয়ে গেছে। আমাদের সকলের উচিত হবে এসব সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করে উন্নয়নের সহযোগী হিসাবে কাজ করা। শেখ হাসিনা তার নিজের জন্য কাজ করে না। তিনি সব সময় আপনাদের জন্য কাজ করে। ব্রীজ উদ্বোধন কালে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিক ভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
সেই সাথে কাজ তদারকি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন আ.ফ.ম রুহুল হক এমপি।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী