রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উপ-নির্বাচন ২৫ এপ্রিল

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উপ-নির্বাচন আগামী ২৫ এপ্রিল, শনিবার অনুষ্ঠিত হচ্ছে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শূন্য হয়ে পড়া সভাপতি ও একটি নির্বাহী সদস্য পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। গত বছরের ২৭ ডিসেম্বর ক্লাবের সাধারণ সভায় এই উপ-নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বাবু হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় উপ-নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধার্য করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যবিশিষ্ট এই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে ক্লাবের সহ-সভাপতি শেখ জামিল হোসেনকে। সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদকে। এই কমিটির অপর তিন সদস্য হলেন: রেজাউল ইসলাম, রজিবুল ইসলাম ও শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। এছাড়া দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ক্লাবের ৬ সদস্যকে তাদের সদস্যপদ ফিরে পাবার আবেদনের প্রেক্ষিতে সভায় সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতের তাদের সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। এরা হলেন: খান মোহাম্মদ শাফাতুল ইসলাম সোহাগ, আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, মাহমুদুল ইসলাম মাদুল, আব্দুর রশিদ, রফি উদ্দিন ও লিটন মজুমদার। বুধবার বিকেলে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম ক্লাবের উপ-নির্বাচন অনুষ্ঠান ও ৬ জনের সদস্যপদ পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা

কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগীতা, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলশিরে বিশেষ অভযিানে ১৩৫ পসি ইয়াবা ট্যাবলটেসহ মোস্তফা ওরফেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা