বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মনসুর আলীর মৃত্যু

কলারোয়া বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মনসুর আলী হৃদয় যন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি কলারোয়ার ঝিকরা গ্রামের কোল্ড স্টোর পাড়ার অধিবাসী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ সহ নানান জটিল রোগে ভুগছিলেন। (৪ জুলাই) বৃহস্পতিবার রাতের খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় তিনি তীব্র গ্যাসের ব্যাথা অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় রাত ১১ টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার সকাল সাড়ে দশটার সময় কলারোয়া সরকারি কলেজ মাঠে তার প্রথম নামযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান উপস্থিত ছিলেন।

বাদ জুম্মা মুরারিকাটি গ্রামের দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

তার বড় পুত্র মোজাম্মেল হক ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ছোট পুত্র শামসুল হক কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মেজো মেয়ে যশোর জেলার রাজগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ছোট মেয়ে পারভীন সুলতানা কলারোয়ার গোয়ালচাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

তিনি কলারোয়া পৌরসভাধীন মুরারিকাটি গ্রামের মৃত হামজের আলী বড় পুত্র ছিলেন।তার মৃত্যুতে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু তার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি