শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ইজিবাইকের ধাক্কায় আরাফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া মাদরাসা মোড়ে ঘটনাটি ঘটেছে।

নিহত আরাফাত ওই মোড়ের মনিরুল ইসলাম মিস্ত্রির ছেলে। সে কোদলাপাড়া মাদরাসার নূরানি বিভাগের ছাত্র। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মনিরুলের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন- পুলেরহাট-রাজগঞ্জ পাকা সড়কের সংস্কার কাজ চলছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আরাফাত মাদরাসা মোড়ে হেঁটে সেই রাস্তা টপকে পূর্বপাশ থেকে পশ্চিমপাশে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় যশোরের দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় আরাফাত।

ইউপি সদস্য রেজাউল ইসলাম আরও বলেন- দ্রুত শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। আমরা লাশ বাড়িতে নিয়ে এসেছি।

একই রকম সংবাদ সমূহ

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুনবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি