সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন রোববার সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া বলফিল্ড ময়দান সংলগ্ন ৩.৫ শতক জমি ক্রয় বাবদ বায়না হিসেবে ৪৫ লক্ষ টাকা জমি মালিক মুত্তাকিম বিল্লাহ ও মাসুম বিল্লাহর নিকট প্রদান করি। ২০২৪ সালে বায়নাকৃত টাকা পরিশোধের বিষয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত রয়েছে। জমিটি ৬০ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এদিকে বায়না করার পর জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও জমি মালিকপক্ষ তা সম্পন্ন করতে তালবাহানা করেন। শেখ শরিফুজ্জামান তুহিন আরও বলেন, বায়নার টাকা দেওয়ার পর থেকে জমিটি তার দখলেও রয়েছে। এ নিয়ে কয়েক দফা সালিশি বৈঠক করা হলেও তারা রেজিস্ট্রি করার ক্ষেত্রে সময় ক্ষেপণ করছেন। এ অবস্থায় জমিটি রেজিস্ট্রি কার্যক্রম থেমে আছে। এমতাবস্থায় আকস্মিকভাবে শনিবার রাতে জমির মালিকের স্ত্রী পরিচয়ে একজন আমার নামে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সুনাম বিনষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শেখ শরিফুজ্জামান তুহিন বলেন, আমার বায়নাকৃত জমি দ্রুত সময়ের মধ্যে যাতে রেজিস্ট্রি করা হয়, সেই বিষয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, খালিদ খান, আব্দুস সালাম দিলু, শিক্ষক নেতা মোস্তফা বাকীবিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়ায় বানিজ্যিকভাবে ১০ বিঘা জমিতে ড্রাগন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক প্রস্তুতিমূলকবিস্তারিত পড়ুন

  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ