সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরষ্কার বিতরণ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান, নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, বিদায়ী শিক্ষার্থী রিফাত হোসেন, দুর্জয়, অথৈ পাল রিংকু, সেলিম রেজা, শিক্ষার্থী সোহেল তানভীর, চাঁদনি জামান, তাহমিদ হাসান, শ্রেয়ান, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। আলোচনা শেষে পরীক্ষার্থীসহ সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান। শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী আল আমিন, প্রান্ত কর্মকার ও রীতা বিশ্বাস। অনুষ্ঠানের শেষভাগে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন