মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শিক্ষার্থীদের সমাবেশে ওসি এইচ এম শাহিন

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন দেখালেন থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন। তিনি শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনযোগী হওয়ার পাশাপাশি সত্যিকারের মানুষ হয়ে বাবা-মা এবং শিক্ষকদের দোয়া নেয়ার আহবান জানান। স্কুল সময়ে শিক্ষার্থীদের বাইরে ঘোরাঘুরি না করার জন্য কঠোর ভাবে নিষেধ করেন এবং মনিটরিং করা হবে বলে ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সঞ্চালনায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ছাত্র-ছাত্রীদের এক অনাড়ম্বর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন। তিনি ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহবান জানান।
সেই সাথে শিক্ষকমণ্ডলীদের পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে আদর্শ শিক্ষক হওয়ার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক তজিবুর রহমান, সহকারী শিক্ষক নাছরিন সুলতানা, সহকারী শিক্ষক সাইফুল আলম, সহকারী শিক্ষক জাকিয়া পারভীন, সহকারী শিক্ষক সমীর কুমার সরকার, সহকারী শিক্ষক রীনা রানী পাল, সহকারী শিক্ষক দেবাশীষ সরদার, সহকারী শিক্ষক শেখ মহিরুল ইসলাম, সহকারী শিক্ষক পপি মন্ডল, অফিস সহায়ক ফারুক হোসেন, শিক্ষার্থী রিফাজ হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব