সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলসহ আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদ থেকে অপসারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে পদ থেকে সরিয়ে দেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) নেওয়া এই সিদ্ধান্তের পেছনে তার পারফরম্যান্স নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের অভিযোগ রয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ আরও দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করেছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাম বন্ডির ওপর কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সমালোচনা এবং ধীরগতির কারণে ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। এছাড়া নিজের সমালোচক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়াও তার অসন্তোষের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টোড ব্যালান্স সাময়িকভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বন্ডিকে ‘দেশপ্রেমিক’ ও ‘বিশ্বস্ত বন্ধু’ বলে প্রশংসা করলেও তার ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

নিজের প্রতিক্রিয়ায় বন্ডি বলেন, যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করার লক্ষ্যে কাজ করতে পারা তার জন্য ‘জীবনের বড় সম্মান’ ছিল। তিনি আগামী এক মাসের মধ্যে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

বন্ডির দায়িত্ব পালনের সময় মার্কিন বিচার বিভাগের ঐতিহ্যগত স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে বলে সমালোচনা রয়েছে। বিশেষ করে এপস্টেইন সংক্রান্ত তদন্তের নথি ব্যবস্থাপনা নিয়ে তার বিরুদ্ধে গোপনীয়তা বজায় রাখা বা অব্যবস্থাপনার অভিযোগ ওঠে।

এদিকে যুক্তরাষ্ট্রের আর্মির ট্রান্সফরমেশন ও ট্রেনিং কমান্ডের প্রধান ডেভিড হোডনি এবং চ্যাপলিন কোরের প্রধান উইলিয়াম গ্রিন জুনিয়রকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং সামরিক বিষয়ক প্রকাশনা স্টারস অ্যান্য স্ট্রিপসে এই দুই কর্মকর্তাকে অপসারণের খবর প্রকাশিত হয়েছে। যদিও পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

একই রকম সংবাদ সমূহ

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস