বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া মাদক ছেড়ে দেওয়ার শপথ নিলেন একদল তরুণ

কলারোয়া প্রতিনিধি: মাদকের করাল গ্রাস থেকে যুব-তরুণদের মুক্ত করতে তওবা পড়িয়ে মাদকমুক্ত জীবন গড়তে উদ্বুদ্ধ করা হলো। প্রায় জন ত্রিশেক তরুণ ও যুবক মাদক ছেড়ে সমাজ বিনির্মাণে নিজেদের সম্পৃক্ত করার শপথ নেন।

ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয় সাতক্ষীরার কলারোয়ার যুগিখালি গ্রামে। মাদককে না বলি, সকলে মিলে মাদকমুক্ত সমাজ গড়ি- এই স্লোগান সামনে রেখে মাদকবিরোধী এই অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় আয়োজন করেন যুগিখালি ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রবিউল ইসলাম।

মাদক ছেড়ে নতুন জীবনে পা রাখা তরুণদের উদ্দেশ্যে বিএনপি নেতা রবিউল ইসলাম বলেন, তাঁর নিজ গ্রাম যুগিখালি থেকে তিনি মাদকবিরোধী সামাজিক কর্মকাণ্ড শুরু করেন। এই এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। মাদকসেবী তরুণরা মাদকের অর্থ জোগাড়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছিল।

তাদেরকে মাদক ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরাতে গ্রামের সচেতন মানুষের সহযোগিতায় তিনি কাজ শুরু করেন। প্রায় আড়াই মাসের টানা প্রচেষ্টার ফলস্বরূপ মাদক থেকে ফেরানো সম্ভব হয়েছে একদল তরুণদের। মাদক ছেড়ে দেওয়া তরুণদের তওবা পড়ান স্থানীয় ক্বারি মোহাম্মদ মুবারক।

মাদকবিরোধী এই উদ্যোগ চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। মাদক ছেড়ে সুপথে আসা কুয়াশা (ছদ্ম নাম) জানান, তিনি তিন দিনে বিশ হাজারের বেশি টাকা মাদকদ্রব্য সেবনে ব্যয় করতেন। কাউকে না জানিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে নেশা করতেন বন্ধুদের নিয়ে। আজ তিনি তাঁর ভুল বুঝতে পেরেছেন বলে তওবা গ্রহণের পর জানান।

সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, এরা মাদক ছাড়ার পরও তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সেই সাথে অন্যান্য মাদকসেবীদের সুপথে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান থাকবে। মাদকবিরোধী এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা