বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মূত্যু শ্রমিকদের মরণোত্তর ভাতা প্রদান

বৃহস্পতিবার সকাল ১১ টায় কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মূত্যু শ্রমিকদের মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরোণত্তর ভাতা তুলে দেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ: সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাতক্ষীরা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ ও তালা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ মোঃ সামরুল ইসলাম মিলন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মেঃ মনিরুল আলম টিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল মোড়ল, সড়ক সম্পাদক মোঃ বদিউজ্জামান বাবু, কোষাধ্যক্ষ মোঃ ফেরদৌস হোসেন, কার্য নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ কুদ্দুস সহ সকল নেতৃবৃন্দ। আলোচনার পর অতিথিবৃন্দ কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যে সকল সদস্য মূত্যুবরণ করেন তাদের স্ত্রী ও কন্যাদের নিকট মরণোত্তর ভাতার নগদ অর্থ তুলে দেন। মরণোত্তর ভাতা প্রাপ্তদের পক্ষ থেকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী বক্তব্য রাখেন।

শেষে সকল মৃত্যুদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মতিউর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী (শাহিন)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত