সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে হতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার, মিথুন সরকার।

এসময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক রওশানারা জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, উন্নত বিশ্বে সকাল বেলা পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে সচেতন আছে। আমাদের বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য পরিবার ও স্কুল – মাদরাসার শিক্ষকদের ভূমিকা রাখতে হবে, যে বাচ্চারা সকালে ডিমসহ পুষ্টিকর খাবার খেয়ে আসছে কি না। সুস্থ্য হিসেবে বাচ্চাকে গড়ে তুলতে হবে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে। একটি দেশকে এগিয়ে নিতে হলে, স্বনির্ভর বাংলাদেশ” গড়তে হলে অবশ্যই ছেলে মেয়েদের পুষ্টিকর সম্পন্ন খাবার খাওয়াতে হবে।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা