বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি হাসপাতালে সদ্য যোগদানকৃত ইউএইচএফপিও’কে ফুলেল শুভেচ্ছা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা(UHFPO) অফিসে সদ্য যোগদাকৃত কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সন্মানিত করা হয়েছে।

বুধবার( ১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলামের অফিস কক্ষে ওই শুভেচ্ছা বিনিময় করা হয়।

ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে নব নিযুক্ত কলারোয়ার সকল মানুষের হৃদয়ের ডাক্তার শফিকুল ইসলামকে স্বাগত জানান কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা”, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপ ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাগণ।

শুভেচ্ছা বিনিময়কালে মানবিক ডাক্তার শফিকুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়ন, চিকিৎসক সংকট, সুস্থ পরিবেশ বজায় রাখাসহ ভূক্তভোগীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন। যোগদানের পরপরই হাসপাতালে রোগী ও রোগীর সহযোগীদের মটর সাইকেলসহ বিভিন্ন বাহন চুরিসহ সার্বিক সুরক্ষায় ইতোমধ্যে কয়েকটি সি,সি ক্যামেরা স্থাপন করেছেন বলে জানা যায়।

এ দিকে সেবা, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান জানান, দূর্যোগকালীন সময় ও বিভিন্ন টিকা দান ক্যাম্পের সার্বিক সহযোগীতায় রেড ক্রিসেন্টের সদস্যরা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক ও সেবা’র আহবায়ক শেখ শাহাজাহান আলি শাহিন, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের দলনেতা মাস্টার মিজানুর রহমান, উপজেলা রেড ক্রিসেন্টের উপদলনেতা-১. শেখ মাহমুদুল হাসান, প্রধান প্রশিক্ষণ আসানুর রহমান, রেড ক্রিসেন্টের কর্মকর্তা আনিকা তাহসিন, মাহির ওয়াসিফ রিফাত আরসিওয়াইসহ সকল সংগঠনের সদসবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা