কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ


সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া থানার বোয়ালিয়া মোড় এলাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। দুই অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবির ভাষ্য, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
বিজিবি জানায়, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধ এবং দেশীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
২৪ শে অক্টোবর শনিবার সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওবিস্তারিত পড়ুন

কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
কলারোয়া “ইসলামপুর(ব্রজবাকসা) দারুল উলুম দাখিল মাদ্রাসার” অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন(ইন্নাবিস্তারিত পড়ুন


