শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ১৬ পিচ স্বর্ণের বার সহ চোরাকারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ার কাঁকডাঙ্গা সীমান্তে ১৬ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবরীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন সোনাই নদীর ধার ঘেঁষা কেঁড়াগাছি গ্রামের হরিদাস ঠাকুর আশ্রমের সন্নিকটে পাঁকা রাস্তায় এ আটকের ঘটনা ঘটে।

আটক স্বর্ণ চোরাকারবারী অহিদুজ্জামান (৩৫) কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।

এ সময় জব্দ করা হয় চোরাকারবারীর ব্যবহৃত একটি ইজিবাইক।

উদ্ধারকৃত ১৬ পিচ স্বর্ণের (১ কেজি ৮৫৭ গ্রাম) বার সহ ইজিবাইকের মূল্য ১ কোটি ৬১ লাখ ২০ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র নায়েক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাবপিলার ৩-এস আর এর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে কেঁড়াগাছি সীমান্তের হরিদাস ঠাকুর আশ্রমের সামনের পাকা রাস্তার এলাকা থেকে অহিদুজ্জামানকে তার ব্যবহৃত ইজিবাইকসহ আটক করে। সেসময় ইজিবাইকে তল্লাশী চালিয়ে একটি প্যাকেটে রাখা ১৬ পিচ স্বর্নের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৫৭ গ্রাম।
স্বর্ণেররবার সহ তার ব্যবহৃত ইজিবাইকের আনুমানিক মূল্য ১ কোটি ৬১ লাখ ২০ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র জানা যায়।

সাতক্ষীরার ৩৩, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ স্বর্ণ জব্দসহ চোরাকারবারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ১৬ টি স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া ও আটককৃত ব্যক্তিকে কলারোয়া থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন