শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে

মঙ্গলবার (১৫ আগস্ট ) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।
কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আলহাজ্ব ইউনূস আলী।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক সৈয়দ মিরাজ উদ্দীন, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক মোশাররফ হোসেন, চিকিৎসক ও সংবাদকর্মী ডাঃ শফিকুর রহমান, কলেজের প্রভাষক ডাঃ আককাজ আলী, ডাঃ ফাতেমা খাতুন, ডাঃ আফিফা, ডাঃ নার্গিস পারভীন, ডাঃ সেলিনা খাতুন, ডাঃ চঞ্চল কুমার, কলেজের শিক্ষক ,চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মিজানুর রহমান।

এ ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা