মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমান আর নেই, দাফন সম্পন্ন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট হোমিও চিকিৎসক, সমাজসেবক, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ডা.আনিছুর রহমান ইন্তেকাল করেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গার নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ পুত্র, ৬ কন‍্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত ডা. আনিছুর রহমান বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবুর পিতা।

মঙ্গলবার সকাল ১১টায় বাড়ির পাশের চাতাল চত্বরে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় শরিক হন ও জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, অধ্যাপক এমএ ফারুক, সহকারী অধ্যাপক সানোয়ার হোসাইন, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, প্রভাষক মাওলানা ওহীদুজ্জামান, সহ.সুপার রিয়াজুল ইসলাম, আলতাফ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা।

জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আবুল হাসান।

জীবদ্দশায় ডা. আনিছুর রহমান সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার ইংরেজি বিভাগের অধ্যাপক, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য, ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ও দেশবরেণ্য সফল হোমিওপ্যাথিক চিকিৎসক ও বহু শিক্ষা, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

ডা. আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া প্রেসক্লাব, কলারোয়া নিউজ, বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাব সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন