রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টি হলেই কলারোয়ার পিছলাপোল স্কুল চত্বরে হাটু পানি

কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহি পিছলাপোল গ্রামে পিছলাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। একটু খানি বৃষ্টি হলেই বিদ্যালয় চত্বরের মাঠে হাটু পানি বেধে যায়। এমনকি বিদ্যালয়ের ভবনের বারান্দায় পানি ছুঁইছুঁই অবস্থা বিরাজ করে।

পিছলাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা কলারোয়া নিউজ কে বলেন, বিগত ৩/৪ বছর যাবত বর্ষা হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। পাঠদান চরমভাবে ব্যাহত হয়। এ বছর করোনার জন্য ক্লাস বন্ধ ছিলো তাই সমস্যাটা বেশি প্রকট ছিলোনা।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও বলেন, আমার স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা আসে। বৃষ্টি হলেই আছাড় খেয়ে কাপড় চোপড়, বই খাতা ভেজার ভয়ে উপস্থিতি কমে যায়। এমনকি অভিভাবকরাও এত ঝুঁকির মধ্যে তাদের ছেলে মেয়েদের পাঠাতে চান না।

এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, এই স্কুলের পানি বেরিয়ে বিলে গিয়ে পড়তো। ফলে কোনো জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এখন সেই পাশ দিয়ে পানি যায় না। তাই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেকের বাড়ি ঘর তলিয়ে নষ্ট হয় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

এ বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাকার ভুক্তভোগীমহল।

অনুরূপভাবে, পানি জমে থাকা তথা জলাবদ্ধার দৃশ্য চোখে পড়েছে উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়