শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে আ.লীগের উদ্যোগে শোক দিবস পালিত

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস পালিত হয়েছে।

রবিবার ধানদিয়া চৌরাস্তা বাজারের মজিদ মার্কেটে আব্দুল আলীমের পরিচালনায় ও মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান বলেন, ‘১৫ আগস্ট বাঙ্গালি জাতির কাছে মর্মান্তিক একটি দিন। জাতির পিতা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম মৃত্যু দিবসে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে ধানদিয়া বাজার ও সরসকাটি দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যো দিয়ে শোক দিবস পালন করেছি। সেই সাথে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।’

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোতালেক খাঁ, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোশারাফ হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বিশাখা তপন সাহা, ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, ইউপি সদস্য খালিদ হাসান টিটু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়