রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে ২মন্দির ও ৪ ব্যক্তি পেলো হিন্দু কল্যান ট্রাস্টের চেক

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের পক্ষ থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগরের দুইটি মন্দিরে ও চার দুস্থ পরিবারের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুন) সন্ধ্যায় জয়নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের অফিসে ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদান পাওয়া প্রতিষ্ঠান ব্যক্তিরা হলো- জয়নগর দক্ষিন পাড়া সার্বজনীন মন্দিরে ৪০ হাজার টাকা, সনাতন ধর্ম মন্দির (বেলতলা) ৪০ হাজার টাকা, জয়নগরের রামপ্রসাদ চক্রবর্তী ১০হাজার টাকা, নেপাল ঘটক ১০হাজার টাকা, উত্তর জয়নগরের গোবিন্দ ঘোষ ১০হাজার টাকা ও কার্ত্তিক দত্ত ১০হাজার টাকা।

মন্দির উন্নয়ন ও অসহায়-দুস্থদের কল্যাণে বরাদ্দকৃত অনুদানের ওই চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তাপস কুমার পাল।

উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ত্রাণ বিষয়ক সম্পাদক জয়দেব সাহা, জয়নগর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অমেলিন্দু ঘোষ, সাধারণ সম্পাদক ম্যানুয়েল মন্ডল, সুবীর কুমার পাল, তরুন দাস, মিন্টু কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সেসময় অনুদানপ্রাপ্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল