বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাংচুর

সাতক্ষীরার কলারোয়ায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। এসময় তারা প্রচার ব্যানার ও মাইক ভেঙ্গে ধান ক্ষেতে ফেলে দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে।

ঘটনাটি ঘটেছে- বুধবার (১৫সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলিয়ার মাঠ এলাকায়।

বুধবার (১৫সেপ্টেম্বর) বিকালে দেয়াড়া ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ইব্রাহিম হোসেন জানান-১৫সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলিয়া মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় নৌকা প্রার্থীর কর্মী রিফাত, দিছানসহ ২/৩জন যুবক মোটরসাইকেলে এসে তার ইজিবাইক গতিরোধ করে।

এসময় তারা হাতুড়ি দিয়ে প্রচার মাইক ও ইজিবাইক ভাংচুর করে দুইটি মাইক নিয়ে পাটুলিয়া মাঠের ধান ক্ষেতে ফেলে দেয়।

এদিকে দেয়াড়া ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ইব্রাহিম হোসেনের ইজিবাইক চালক আরিফ হোসেন জানান- বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলিয়া মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় নৌকা প্রার্থীর কর্মী রিফাত, দিছানসহ ২/৩জন যুবক মোটরসাইকেলে এসে তার ইজিবাইক গতিরোধ করে হাতুড়ি দিয়ে প্রচার মাইক ও ইজিবাইক ভাংচুর করে। এসময় তারা ভাঙ্গা মাইক, ছিটকভার, ব্যাটারী, ব্যানার নিয়ে ধান ক্ষেতে ফেলে দিয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।

এঘটনায় দেয়াড়া ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ইব্রাহিম হোসেন কলারোয়ায় থানায় বিষয়টি অবগতি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা