শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মাদরা সীমান্ত থেকে মানব পাচারকারীসহ দুই ব্যক্তি আটক

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় কলারোয়ার মাদরা সীমান্ত থেকে এক মানবপাচারকারীসহ দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত দুই মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ জন মানবপাচারকারীসহ মোট ১২৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত গ্রামের সামসুদ্দিনের ছেলে মানবপাচারকারী ইব্রাহিম হোসেন (৬১) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের শ্রী বলরাম মন্ডলের ছেলে বিকাশ চন্দ্র মন্ডল (৩০)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, আটককৃত কুখ্যাত মানবপাচারকারী ইব্রাহিম হোনের মাধ্যমে বিকাশ চন্দ্র মন্ডল বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল।

এ সময় সীমান্তের মাদরা বিওপির টহলরত বিজিবি সদস্যরা জিরো পয়েন্ট এলাকা থেকে উক্ত দুই জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল