রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার শংকরপুরে শাহী জামে মসজিদে আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর শাহী জামে মসজিদে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে প্রতি বছরের ন্যায় এ বছর ও শংকরপুর শাহী জামে মসজিদে এলাকাবাসির সার্বিক সহযোগিতায়, শংকরপুর শাহী জামে মসজিদের সভাপতি ও শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শামছুদ্দীন সানার সভাপতিত্বে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন হযরত মাওলানা ওসমান গনি, হযরত মাওলানা হাফেজ আব্দুল মোনায়েম, মাওলানা কামারুজ্জামান, মাওলানা শহিদুল ইসলাম, অত্র মসজিদের খতিব ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়্যারমান মাষ্টার শওকাত আলী।

এ সময় উপস্হিত ছিলেন, হাফেজ এরফান আলী, শংকরপুর ওর্য়াডের মেম্বর শফিউল আজম,বিশিষ্ট সমাজসেবক, আলফাজ হোসেন, মনিরুল ইসলাম, মাহমুদুল সহ এলাকার মুসল্লীগন।

শংকরপুর শাহী জামে মসজিদে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে কোরআন ও হাদিস থেকে বক্তব্য কালে হযরত মাও: ওসমান গনি বলেন পবিত্র আশুরা দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।

বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল পবিত্র আশুরা। বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে এ দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হিজরি ৬১ সালের এদিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা শহিদ হয়েছিলেন।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কুরআন ও হাদিসের বর্ণনা মতে, এ দিনে মহান আল্লাহ তায়ালা প্রাণিকুল, আসমান-জমিন সৃষ্টি করেছেন। আবার এদিনেই তামাম মাখলুকাত ধ্বংসও হবে, পৃথিবীতে নির্বাসনের পর এ দিনেই হজরত আদম (আ.) আরাফাত ময়দানে হজরত মা হাওয়ার সঙ্গে মিলিত হন। হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে।

হজরত নূহ (আ.) সদলবলে মহা প্লাবন শেষে যুদী পাহাড়ে অবতরণ করে পৃথিবীকে নতুনভাবে সাজিয়ে তোলেন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। শেষে বিশেষ দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়