মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুলে মা সমাবেশ

কলারোয়ার সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে ১ম শ্রেণির শিক্ষার্থীদের মায়েদের নিয়ে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছাঃ শাহানাজ পারভীন, প্রধান শিক্ষক এস.এম ওমর ফারুক ও সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক রহিমা খাতুন।

বক্তারা বলেন, ‘মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তী শিক্ষার যত স্তর রয়েছে, তা জীবন-জীবিকানির্ভর শিক্ষা। তাই একটি শিশুকে প্রাথমিক বিদ্যালয় থেকেই ভবিষ্যতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে।’

এসময় মা সমাবেশে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়াজিহুর রহমান, মোছাঃ রাহিম খাতুন, রাহিমা সুলতানা, রহিমা খাতুন, নাজমা পারভীন, ফাতেমা-তুজ-জোহরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন