বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অপচিকিৎসায় মারা গেল কৃষকের ৮ লক্ষাধিক টাকার গরু

ভূয়া প্রাণী চিকিৎসকের অপচিকিৎসায় প্রাণ গেল ৮ লক্ষাধিক টাকা মূল্যের গরুর। ফলে সর্বস্বান্ত হয়েছে এ দরিদ্র কৃষক।

ভূয়া চিকিৎসকের নাম – ইব্রাহিম হোসেন, সে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের নাকিলা গ্রামের বাসিন্দা। ভূক্তভোগী ঐ কৃষক আব্দুল গাফফার। তিনি একই ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে মৃত শাগের গাইনের পুত্র।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক আব্দুল গাফফারের ৮ লক্ষাধিক টাকা মূল্যের একটি হলিস্টিয়ান জাতের গরু কোরবানির হাটে বিক্রি না হয়ে অসুস্থ হলে কেরেলকাতার এআই ইব্রাহিম নিজেকে রেজিস্টার্ড প্রাণী চিকিৎসক পরিচয় দিয়ে ২৫-২৬ দিন চিকিৎসা দিয়ে কোনো উন্নতি না হলে অভিযুক্ত ইব্রাহিম ভুক্তভোগীদের জানায় যে কলারোয়ায় মাজুবর নামের একজন ডিগ্রিধারী প্রাণী চিকিৎসক আছে। এর পর ঐ মাজুবরের অপচিকিৎসায় গত ৬ আগস্ট ঐ মূল্যবান গরুটি মারা যায়।

অনুসন্ধানে জানা গেছে, নিজেকে বড় ডিগ্রিধারী প্রাণী চিকিৎসক পরিচয় দানকারী মাজুবর, আসলে কলারোয়া উপজেলা প্রাণীসম্পদ অফিসের কম্পাউন্ডার। সে ইতিপূর্বে কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে নিজেকে বড় ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা দিয়ে যাচ্ছে।

এছাড়া উপজেলার বিভিন্ন প্রান্তে কর্মরত প্রাণী চিকিৎসকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করা, বিভিন্ন ঔষধ কোম্পানির ঔষধ প্রেসক্রিশন করতে চাপ প্রয়োগ করে আসছে।

এ ব্যাপারে জানতে চাইলে কেরেলকাতা ইউনিয়নের ভূক্তভোগী আব্দুল গাফফার বলেন, আমার গরু অসুস্থ হলে আমি ইব্রাহিম হোসেনকে ডাকি তিনিই আমাকে বড় ডাক্তার মাজুবর সাহেবের কথা বলেন। এবং তাকে ডেকে চিকিৎসা দেন। ৫-৭ টি ইন্জেকশন পুশ করেন আরো কিছু পাউডার দেন। পরে গরুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে অসংখ্যবার ফোন করলেও তারা রিসিভ করেনি। তিনি আরো বলেন, আমি দরিদ্র কৃষক আমি এর বিচার চাই।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ঐ চিকিৎসক ইব্রাহিম হোসেন বলেন- আমি ঐ গরু চিকিৎসা করিনি। তারা আমাকে চিকিৎসার জন্য বলেছিলো। তবে তিনি যোগ্যতা না থাকলেও প্রাণী চিকিৎসা দেয়ার কথা শিকার করেন এবং কম্পাউন্ডার মাজুবরকে বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করানোর জন্য ডাকার কথাও শিকার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের কম্পাউন্ডার মাজুবর রহমান প্রথমে ঐ ষাড়টি চিকিৎসার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন। তবে বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা ও বিভিন্ন প্রান্তের চিকিৎসকদের নির্দিষ্ট কোম্পানির ঔষধ লিখতে প্রভাবিত করার কথাও অস্বীকার করেন।

কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.অমল কুমার সরকার জানান, আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে তাকে শোকজ করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি জেনেছি। তবে আমি জেনেছি প্রাথমিক চিকিৎসায় গরুটি সুস্থ্য ছিলো, কিন্তু পরবর্তীতে আর চিকিৎসা করানো হয়নি।

একজন কম্পাউন্ডার চিকিৎসা দিতে পারেন কি না এমন প্রশ্নে তিনি বলেন- ভেটেরিনারি সার্জন ছাড়া আর কারো চিকিৎসা দেয়ার ক্ষমতা নেই।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ