বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং

কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।

উপজেলার ১০টি ইউনিয়নে ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে সভায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নানান সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত ১০জন ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, পল্লী উন্নয়ন অফিসার এএসএম সোহেল, ওসি মীর খায়রুল কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এদিকে, এর আগে থানা চত্বরে উপজেলার ভোটকেন্দ্রে এবং সকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মাঝে দিক-নির্দেশনামূলক বিফ্রিং দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব ইকবাল হোসেন, থানার ওসি মীর খায়রুল কবির সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা