বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে করোনা টিকার মেসেজের অপেক্ষায় প্রায় ৬০ হাজার মানুষ

যশোরের কেশবপুরে প্রায় ৬০ হাজার মানুষ করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করে মেসেজের অপেক্ষায় মোবাইলের দিকে তাকিয়ে আছেন। শনিবার পর্যন্ত ৮৯ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৮ হাজার ৮৮৩ জন।

সরবরাহ কম থাকায় প্রতিদিন রেজিস্ট্রেশন করা নির্দিষ্টসংখ্যক গ্রহীতাকে টিকা দেওয়ায় এ কার্যক্রম ধীরগতিতে চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি এ উপজেলায় প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হয়। দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় ৮ এপ্রিল থেকে। করোনাভাইরাসের টিকা নিতে গতকাল শনিবার পর্যন্ত ৮৮ হাজার ৯২৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৮ হাজার ৮৮৩ জন। তাদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৯ হাজার ৯২১ জনকে। অর্থাৎ ১৯ হাজার ৯২১ জনকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। শনিবার ২৮৩ জন নিবন্ধনকারীকে টিকা দেওয়া হয়েছে। লম্বা লাইনে দাঁড়িয়েও টিকা নিতে না পেরে ফিরে গেছেন বাড়িতে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার টিকা নিতে আসা চুয়াডাঙ্গা গ্রামের আজহারুল বিশ্বাস, আসাফুর রহমান বিশ্বাস, মইনুল হাসান শেখ বলেন, দেড় মাস আগে নিবন্ধন করে একাধিকবার হাসপাতালে এলেও মেসেজ না আসায় টিকা নেওয়া হয়নি। কবে আসবে মেসেজ দিতে পারবো টিকা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, টিকা কিছুদিন ছিল না। গত বুধবার কিছু টিকা এসেছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চার হাজার ৫২০ ডোজ টিকা মজুদ রয়েছে। রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যাক্তিদের ক্রমান্বয়ে টিকা দেওয়ায় হবে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, কেশবপুরে রেজিস্ট্রেশনের ভাগ বেশি। এ উপজেলা মানুষ খুব সচেতন। বিশেষ করে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে। যেসব বয়স্ক, শিক্ষক, গণমাধ্যম, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে এখনও টিকা দিতে পারেননি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!