শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি সদস্যের উপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

কলারোয়ায় ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী (৪৫) কে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় এক সন্ত্রাসীকে ঘটনাস্থান থেকে পুলিশ আটক করেছে। আহত নজরুল ইসলাম গাজীকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে- বৃহস্পতিবার (১৮নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

আহত নজরুল ইসলাম জানান- ৩/৪দিন আগে তার জমিতে লাগানো কচুক্ষেতের উপর দিয়ে ট্র্যাক্টার নিয়ে যায় আক্তারুল ইসলাম নামের এক যুবক। এনিয়ে ওই সময় কথাকাটা কাটি হয়। পরে বিষয়টি মিমাংশাও হয়। এরপরে বৃহস্পতিবার কেঁড়াগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী কলারোয়া থেকে ২লাখ ৫০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ীতে ফেরার পথে পাঁচপোতা স্কুলের সামনে পৌছানো মাত্রই পূর্বে থেকে ওৎ পেতে থাকা আক্তারুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সহ ৪/৫ দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় বাশের লাঠি, লোহার রড নিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে ।

এক পর্যায়ে সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্যের বাম হাত ভেঙ্গে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার হাতে থাকা টাকা ব্যাগ তারা ছিনিয়ে নেয়। ইউপি সদস্যের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে চলে যায়। ওই সময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থান থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় আহত ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী বাদী হয়ে কলারোয়া থানায় ৩জনকে অভিযুক্ত করে একটি এজাহার দিয়েছেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ