বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অসহায় নারীর বসত ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে প্রতিপক্ষরা

কলারোয়ায় এক অসহায় নারীর বাড়ী-ঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে- বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে।

ক্ষতিগ্রস্ত হাসিনা খাতুন জানান- ওই এলাকার শরিফুল খান বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তাদের বসত ঘর ভাংচুর করে। এসময় ইনবার ফার্মাসিটিক্যাল কোম্পানীর ম্যানেজার আঃ রহিম ও কলারোয়া উপজেলা পিআইও অফিসের ঠিকাদার সুভাষ চন্দ্র ঘর ভাংগার কাছে অংশ গ্রহন করে। হাসিনা খাতুন আরো জানান-তার স্বামীকে নিয়ে ওই ২শতক জমির উপর একটি কুড়ে ঘরে বসাবাস করতেন। ঘর ভেঙ্গে ফেলার কারনে সকালে তারা ভাতও খেতে পারেন নি। রাতে কোথায় থাকবেন। খোলা আকাশের নিয়ে রয়েছে তাদের ঘরের মালামাল। তাদের বসত ঘর ভেঙ্গে দিয়ে শরিফুল খান ওই সময় ঢাকায় চলে গেছে।

এবিষয়ে অভিযুক্ত শরিফুল খান জানান- তার জমিতে অবৈধ ভাবে তারা বসত ঘর বানিয়ে বসবাস করতেন। অনেক বার বলার সত্তে¡ও তারা ঘর সরিয়ে না নেওয়ার কারনে তা ভেঙ্গে দিয়েছেন।

কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী বলেন- তিনি লোকমুখে এরকম একটি ঘটনা শুনেছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত হাসিনা খাতুন ন্যায় বিচার দাবী করে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১