বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উন্নয়ন পরিষদের আয়োজনে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় বেসরকারী সংস্থা “উন্নয়ন পরিষদ”এর আয়োজনে হতদরিদ্রদের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর উন্নয়ন পরিষদের কার্যালয়ে ছওয়াব এর বাস্তবায়নে ৩৫০ জন অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাউল, ৫ কেজি আটা, খেজুর ২ কেজি, তেল ২ লিটার, ডাল ২ কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি ও মসলা ৫০০ গ্রাম মসলা মোট ২৪ কেজি ৫০০ গ্রাম করে প্রদান করা হয়।

যার এক জনের দেওয়া খাদ্য সামগ্রীর মূল্য ২ হাজার ৯৩ টাকা। তবে করোনাকালীন সময়ে সারা দেশে লকডাউন থাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে এসব মালামাল বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, ওসি তদন্ত জেল্লাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ. কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসরকারী সংস্থা উন্নয়ন পরিষদের পরিচালক আব্দুস সাত্তার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত