বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের পল্লীতে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার (১৩ এপ্রিল-২০২১) রাত ৯টার দিকে রাজগঞ্জের রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি টিম মাদক ব্যবসায়ীদের আটক করে।
ওই সময় তাদের দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙা গ্রামের সবুজ হোসেনের ছেলে রাব্বি হোসেন (২১) ও ফাড়াসাতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সিজান হোসেন (২১)।

এই ঘটনায় র‌্যাবের ডিএডি আবদুর রউফ বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব খবর পাই, বাসুদেবপুর গ্রামের গাজীরবাগ চৌরাস্তা মোড়ে মাদক বিকিকিনি চলছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছুলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এসময় রাব্বি ও সিজানকে অটক করে র‌্যাব। পরে তাদের দেহ তল্লাশি করে রাব্বির পকেটে পলিথিনে মোড়ানো ৬০ পিস ও সিজানের পকেটে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাবের হস্তান্তর করা আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার