বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলের প্রতি বলে টাকাবাজি, গ্রেফতার ২৫ জুয়াড়ি

গভীর রাতে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার প্রতি বল ও প্রতি ওভারের ওপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ২৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মানিক (৪২), মো. রুবেল (২০), মো. নূর জামাল (৩০), রায়হান (২৪), মো. সোহাগ (২৮), মো. সুমন (২৮), মনির হোসেন (২৭), মো. সোহাগ (২৩), মো. মাছুম (৩৩), মো. আলামিন (২৫), মো. আবুল কালাম (২৮), মানিক (২৫), মো. নূর আলম (৫৪), মো. মারুফ (২৪), সেলিম (২২), মো. ভুলু (২৮), মো. শাহ আলম (৩০), মো. আকরাম (২৩), মো. জসীম (৩২), মো. খোরশেদ আলম (২৯), মো. আরিফ (৩০), মো. শাওন (২৫), মো. শরীফ (৪০), আয়াত আমিন (২৩) ও সোহেল (২৭)।

বুধবার (১৪ এপ্রিল) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) গভীর রাতে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার বন্ধ সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার ওপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ২৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট কন্ট্রোল, ১টি টিনের কৌটা, ২১টি মোবাইল ফোন ও নগদ- ২০ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন ধরে একে অন্যের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার : শামা ওবায়েদ
  • বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমেই শিক্ষক নিয়োগ
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা