বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমিকদের দাবি আদায়ের স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাব চত্বর

‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’—এমন নানান স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাব চত্বর। একে একে র্যালি ও মিছিল নিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সংক্ষিপ্ত সমাবেশে ঝাঁঝালো কণ্ঠে শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলছেন নেতারা। পাশাপাশি চলছে গণসংগীত ও আবৃত্তিও। শিল্পীরা গাইছেন মেহনতি মানুষের জয়গান।

আবার কেউবা চাকরি হারিয়ে ছুটে এসেছেন শেষ ভরসাস্থল প্রেস ক্লাবে। সংবাদ সম্মেলনে তুলে ধরছেন ছাঁটাই করা প্রতিষ্ঠান থেকে পাওয়া নানা বঞ্চনার গল্প। তাদের প্রত্যাশা—গণমাধ্যমে খবর এলে হয়তো খুলবে ভাগ্যের শিঁকে।

বুধবার (১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশের বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে এমন চিত্র। র্যালি ও মিছিলে অংশ নেওয়ারা মাথায় বেঁধেছেন লাল ফিতা। হাতে লাল প্ল্যাকার্ড। তাতে লেখা—দাবি-দাওয়া সংবলিত নানা স্লোগান।

এদিন সকালে প্রেস ক্লাবের সামনে ও ভেতরে অন্তত ৩০টি শ্রমিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বিকেলে আরও ১০-১২টি সংগঠনের কর্মসূচি রয়েছে। ফলে অন্য স্বাভাবিক দিনের চেয়েও আজ দিনভর বিক্ষিপ্ত মিছিল-সমাবেশে বেশি মুখরিত প্রেস ক্লাব এলাকা।

র্যালি, মিছিল ও সমাবেশে সংগঠনগুলোর নেতারা শ্রমঘণ্টা কমিয়ে আইন করা, ন্যায্য মজুরি নিশ্চিত, নারী শ্রমিকদের সমমজুরি, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নির্ধারণ, হুটহাট কর্মী ছাঁটাই না করাসহ বিভিন্ন দাবি তুলে ধরছেন।

সম্মিলিত নারী শ্রমিক সমিতির সভাপতি নাজমা আক্তার বলেন, চুক্তিভিত্তিক শ্রমিক নিয়ে প্রতিষ্ঠানগুলো ছেলেখেলা করে। তারা যখন-তখন ছাঁটাই করে। নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হয় না। কোনো মা গর্ভবতী হলে তাকে ছুটি না দিয়ে ছাঁটাই করে ফেলা হয়। মহান মে দিবসে আমরা এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছি। আশা করি, সরকার নারী শ্রমিকদের এসব অধিকার আদায়ের আন্দোলনে সহায়তা করবে।

এদিকে, মে দিবসের ঠিক আগের দিন চাকরি হারিয়েছেন ইনফ্রাসটেকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডিসিওএল) প্রায় ১০০ কর্মী। মহান মে দিবসে তারা চাকরি ফেরত পাওয়ার দাবি জানিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছেন।

চাকরি হারানোদের মধ্যে একজন মো. আবু সিনা। তিনি আইডিসিওএলের সিনিয়র কোয়ালিটি ইনপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৩০ এপ্রিল) চিঠি দিয়ে তাকে চাকরি থেকে ছাঁটাই করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আবু সিনা বলেন, ‘আজ মে দিবস। অথচ এর আগের দিন আমরা চাকরি হারালাম। আজকের এ দিনে আমরা খুব কষ্ট নিয়ে এখানে এসেছি। চাকরি যদি না ফিরে পাই, জানি না সংসার চালাবো কীভাবে? নতুন চাকরি আমরা কবে পাবো, কোথায় পাবো? আজকে সংবাদ সম্মেলন করবো। আমাদের দাবি তুলে ধরবো।’

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি), ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (ট্যাফ), বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস (বিএফটিইউসি), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার্স সেন্টার, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাইভেটকার চালক কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, ঢাকা মহানগরী প্রাইভেটকার ও ট্যাক্সি ক্যাব ড্রাইভার্স ইউনিয়ন, জাতীয় গার্মেন্টস দর্জি শ্রমিক কর্মচারী কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন কেন্দ্র, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি), বিপ্লবী শ্রমিক সংহতি, শ্রমজীবী পরিষদ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি