সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় একদিনেই ৪৩জনের পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত

কলারোয়ায় আবারো একদিনেই ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৯ জুন) এ খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

তিনি বলেন, ‘কলারোয়া হাসপাতাল থেকে ৪০জনের নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়, তার মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর বাকি ৩জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়েছিলেন, তারাও করোনা পজিটিভ।’

ফলে একদিনেই ৪৩ জনের মধ্যে ৩২ জনের করোনা শনাক্ত হলেন।

এর আগে মঙ্গলবার ১০ জনের করোনা শনাক্ত হয়।

করোনা পরীক্ষার জন্য কলারোয়া হাসপাতালে আসার আহবান জানিয়ে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘ইতোমধ্যে কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। এখানেই আধা ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে অনেকের সিজেন্যাল ফ্লু বা মৌসুমজনিত জ্বর-সর্দি-কাশি হতে পারে। আবার করোনা উপসর্গেও হতে পারে। সুতরাং টেস্ট করালে পরিষ্কার হওয়া যাবে।’

করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, একসাথে এতো বেশি সংখ্যক শনাক্তের ঘটনা কলারোয়ায় এটিই প্রথম। বাদ যাচ্ছে না ছোট শিশুরাও।

গত কয়েকদিনেরর রিপোর্টে দেখা গেছে, ৪ বছর বয়স থেকে বৃদ্ধসহ সব বয়সী মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ডাক্তাররা বলছেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তা না হলে সংক্রমণ উর্ধ্বমুখী হতে থাকবে।

বুধবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী করোনা শনাক্তকৃত ব্যক্তিরা হলেন পৌরসভাধীন মুরারিকাটি গ্রামের আবু হাশেম, উপজেলার কয়লা গ্রামের মুজিবুর রহমান, পৌরসভাধীন মির্জাপুর গ্রামের খন্দকার আশরাফ (৫৭), উপজেলার কেঁড়াগাছি গ্রামের মহিনুর জামান (৩৫), ঝাপাঘাট গ্রামের ফিরোজা বেগম (৪১), কয়লা গ্রামের জাহানারা (৬১), গোয়ালচাতর (কেঁড়াগাছি) গ্রামের আনোয়ারা খাতুন (৩৫), কয়লা গ্রামের মনিরা (১৫), মৌমিতা (১০), মমতাজ বেগম (৩৩) ও নুরুল আমিন(৭০), পৌরসভাধীন মুরারিকাটি গ্রামের শেখ আবু তাহের (৫৯), লোহাকুড়া গ্রামের নুর রহমান (৩১), রামভদ্রপুর (চন্দনপুর) গ্রামের আব্দুল আহাদ (৬৮), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পারুল (৫০) ও নজরুল ইসলাম (৩৭), রায়টা গ্রামের বদরুন্নেছা (৫০) ও ইকবাল হোসেন, পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের একই বাড়ির সদস্য ইফতেখার আলম (৩৫), নাসরিন খাতুন (২৪) ও অর্তশা আলম (৪), উপজেলার ছলিমপুর গ্রামের বিল্লাল (৪৫), পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের আব্দুর অহেদ (৬১), উপজেলার কুশোডাঙ্গা গ্রামের রুম্পা (২৫) ও জাহানারা (৪০), সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের আসাদুল (৪২), তালা উপজেলার শামীম (২৪), পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের আকিমুল ইসলাম (১৫), উপজেলার রায়টা গ্রামের মুনসুর আলি (৪৬), উপজেলার কয়লা গ্রামের হালিমা, ওফাপুর গ্রামের অদুদ গাজী (৬৫) ও বলিয়ানপুর গ্রামের আলাউদ্দিন (২৯)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত