রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদ-ফেনসিডিলসহ সাড়ে ১০লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ১৯ বোতল ভারতীয় ভারতীয় মদ, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (০৮ জুলাই ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, চান্দুরিয়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, পদ্মশাখরা, মাদরা, ভোমরা এবং তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ভারতীয় মদ ,৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করে। এবং চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭ এস এর ৩ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন কাদপুর আমবাগান নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৭ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন কেড়াগাছি ও গড়াখালী নামক স্থান হতে ৪,৯০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চেকপোস্ট এলাকা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৬ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্য ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২২-এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দা মাঠ নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে। মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি হতে আনুমানিক ১০০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট ১০,২৮,৫০০/- (দশ লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা করতঃ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল