কলারোয়ায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সাংবাদিকপুত্র রিশাদ মোস্তফা


কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক পুত্র রিশাদ মোস্তফা।
সে যশোর শিক্ষা বোর্ডের অধীনে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।
কৃতি শিক্ষার্থী রিশাদ মোস্তফার পিতা সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু। তিনি দৈনিক গ্রামের কাগজের কলারোয়া উপজেলা প্রতিনিধি, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক ও কলারোয়া নিউজ’র নিজস্ব প্রতিনিধি। মা মনোয়ারা খাতুন মিষ্টি হ্যান্ডিক্রাট এর প্রোভাইডার।
রিশাদ মোস্তফা তার সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে প্রাইভেট টিচার ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সেই সাথে ভবিষ্যতে এই সফলতা যেন ধরে রাখতে পারে সেজন্য আত্মীয়স্বজনসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পিতা সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন


