সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা, থানায় অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় রাজিয়া খাতুন নামে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করার অভিযোগ উঠেছে আবুল কালাম নামে এক লম্পটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১জুলাই) বেলা ১ টার দিকে উপজেলা জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামে।

এতে প্রতিবাদ করায় ওই গ্রামের লম্পট আবুল কালামের নেতৃত্বে ইদ্রিস আলী, আব্দুস সালাম, সম্রাটসহ কয়েকজন ঐক্যবন্ধ হয়ে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ী মারপিট করে ওই গৃহবধু রাজিয়াকে মাথা ফাটিয়ে দেয়। এসময় তার আৎচিৎকারে তার স্বামী মুনছুর আলী মোড়ল ও শ্বশুর আব্দুর রহমান ছুটে আসলে তাদেরকেও মারপিট করে আহত করে। বর্তমানে ওই গৃহবধু কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কলারোয়া থানায় ওই গৃহবধু বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার গাজনা গ্রামের আব্দুল কাদের মোড়লের ছেলে আবুল কালাম আজাদ একজন চরিত্রহীন লম্পট ব্যক্তি। তার কারণে এলাকার মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। ইতোপূর্বেও ওই কালামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে তার গ্রামের কয়েকজনের ঘরে ঢুকে তাদের স্ত্রী ও মা বোনদের মান সম্মানের হানি ঘটিয়েছে। এমনকি ওই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

সম্প্রতি ওই লম্পট কালাম তার চাচাত ভাবি ওই গৃহবধুৃকে কু-প্রস্তাব দিয়ে আসছে এবং পথে ঘাটে একা পাইলে বিভিন্ন সময় উত্যক্ত করতে থাকে। উক্ত কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধুর উপর ক্ষিপ্ত হয়ে জোর পূর্বক ধর্ষন করার হুমকিও দেয় কালাম।

এরই জের ধরে শনিবার (৩১ জুলাই) দুপুরে বাড়ির পাশে সরিকানা পুকুর পাড় দিয়ে আসায় সময় ওই গৃহবধুকে কালাম পেছন দিক দিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক শোয়াইয়া ধর্ষন করার চেষ্টা করে। এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কালাম ওই গৃহবধুকে ছেড়ে দৌড়ে চলে যায়।

পরে বিষয়টি ওই গৃহবধু তার স্বামীর নিকট খুলে বললে কালামের নেতৃত্বে উক্ত আসামীরা ঐক্যবদ্ধ হয়ে বাঁশের লাঠি ও লোহার রড় দিয়ে তাকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। এসময় তার স্বামী ও শ্বশুর ছুটে আসলে তাদেরকেও মারপিট করে আহত করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, ওই ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল