বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ওএমএস’র মেয়াদ বৃদ্ধির দাবি ডিলারদের

কলারোয়ায় খাদ্য বান্ধব কর্মসূচী ওএমএস’র মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছেন ডিলাররা।

পৌর সদরের ৯টি ওয়ার্ডের ৩টি পয়েন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় অসহায় হতদরিদ্র মানুষের জন্য প্রদানকৃত স্বল্প মূল্যে ওএমএস’র মেয়াদ বৃদ্ধির দাবী জানিয়েছেন এর দায়িত্বে থাকা ডিলাররা।

সরেজমিন দেখা গেছে, পৌর সদরের তুলসীডাঙ্গা, ঝিকরা পূজা মন্ডপ বটতলা ও মুরারিকাটি ওএমএস ডিলারের দোকানে গুলোতে উপচেপড়া ভিড়। অনেক হতদরিদ্র ও করোনাকালীন সময়ে বেকার হওয়া অসহায় অনেক মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে চাউল, আটা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

এ ব্যাপারে পৌরসভার ৪, ৫, ৬নং ওয়ার্ডের ডিলার নরেন্দ্র নাথ জানিয়েছেন, ‘সপ্তাহে ৬ দিন এই চাউল এবং আটা বিতরণ করছি। প্রতিদিন এক টন আটা ও দেড় টন চাউল। করোনার কারণে এবছর অসহায় হতদরিদ্র মানুষের সংখ্যা বেশী হওয়ায় আমরা ডিলারগণ বিতরণ করতে হিমশিম খাচ্ছি। চাউল, আটার পরিমাণ বেশী হলে অথবা এর বিতরণের মেয়াদ বৃদ্ধি করলে উপকারভোগীদের জন্য ভাল হতো। সেই সাথে আমাদের বিতরণ করতেও সুবিধা হতো।’

১, ২, ৩নং ওয়ার্ডের ডিলার নজরুল ইসলাম এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডের ডিলার গোলাম সরোয়ারও একই মতামত জানিয়েছেন।

পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘উপজেলার ১২টি ইউনিয়নের অসহায় হতদরিদ্র মানুষেরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের খাদ্য সহায়তা পেয়ে থাকে। সেই তুলনায় পৌরসভার অসহায় হতদরিদ্র মানুষেরা অনেক কম খাদ্য সহায়তা পেয়ে থাকে। তাই ওএমএস’র খাদ্যসামগ্রী বিতরণের পরিমান এবং মেয়াদ বৃদ্ধি করলে পৌরসভার অসহায় হতদরিদ্র মানুষেরা আরো একটু উপকৃত হতো।’

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল জানান, ‘সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে প্রতিদিন ওএমএস কর্মসূচিতে চাল প্রতি কেজি ৩০টাকা এবং আটা ১৮টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ওএমএস-এর দোকান থেকে জনপ্রতি ৫কেজি চাল অথবা আটা কিনতে পারবেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে।’

লাইনে দাড়ানো চাল কিনতে আসা নারী মমতা রিতা, ঝর্ণা খাতুন জানান, ‘তারা সকাল ৭টায় এসে দাড়িয়েছেন চাল ও আটা নেয়ার জন্য।’

ঝিকরা ওয়ার্ডের বাসিন্দা তুলসি রানী বলেন, ‘বাজারে চাল ও আটার দাম অনেক বেশী। এখানে একটু কম দামে চাল ও আটা পাওয়া যাচ্ছে তাই লাইনে দাঁড়িয়েছি।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা