বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ওসি, শিক্ষক, সাংবাদিকসহ অনেকে নিলেন করোনার ২য় ডোজের টিকা

কলারোয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক তথা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার (১০ এপ্রিল) ভ্যাকসিনের ২য় ডোজ দেয়ার দ্বিতীয় দিনে কলারোয়ায় ওসি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানান পেশার মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন। এর মাধ্যমে তারা টিকা সম্পন্ন করলেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সংবাদকর্মী প্রভাষক আরিফ মাহমুদ, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, সিএইচসিপি শেফালী খাতুন, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, শিক্ষক কামরুল ইসলাম, কলারোয়া নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাঈল, আদিত্য বিশ্বাস, পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ সহ নানান পেশার মানুষ করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেন।

টিকা গ্রহনকারীরা বলেন, ‘শুধু করোনা প্রতিরোধে নয়, ‘মাস্ক পরিধান’ করা ধূলাবালি, দূর্গন্ধ রোধসহ স্বাস্থ্যের জন্যেও উপকারী।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘হাসপাতাল চত্বরের নির্ধারিত শেডে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেছেন ১০৪ জন আর প্রথম ডোজ গ্রহন করেছেন ৫৪জন।’

তিনি আরো জানান, ‘গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজের শরীরে ২য় ডোজের ভ্যাকসিন তথা টিকা গ্রহন করে কার্যক্রম শুরু করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। ওই দিন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৬৫ জন আর প্রথম ডোজ নিয়েছিলেন ১২।’

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘১ম ডোজ নেয়ার ৮ সপ্তাহ অর্থাৎ ২মাস পূর্ণ হওয়ার পর ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইলে এসএমএস যাচ্ছে। ২য় ডোজের ভ্যাকসিন তথা টিকা নেয়ার জন্য ১ম ডোজ নেয়া রেজিস্ট্রেশন কার্ডের ১কপি ফটোকপিসহ ওই রেজি.কার্ড অবশ্যই আনতে হবে।’

একই সাথে চল্লিশ বছরের বেশি বয়সী সকল নারী-পুরুষকে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে নিবন্ধনপূর্বক বুথ থেকে ১ম ডোজের টিকা গ্রহণের জন্য আহবান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়