শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দিতে এ্যাডভোকেসি সভা

ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ তথা করোনার টিকা প্রদান কার্যক্রম উপলক্ষ্যে কলারোয়ায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামি ৭ আগস্ট থেকে ওয়ার্ড পর্যায়ে ১৮ বছর উর্দ্ধো বয়সী ব্যক্তিদের করোনার টিকা প্রদান করা হবে। অনলাইন নিবন্ধন ছাড়াও এনআইডি নিয়ে টিকাকেন্দ্রে এসে টিকা গ্রহণ করা যাবে বলে সভায় জানানো হয়।

ওই কার্যক্রম সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এ্যাডভোকেসি সভায়।

বুধবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদ, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনসহ সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়