মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কবরস্থানের প্রবেশ পথে পুকুর খননে বাধা দেয়ায় ইউপি সদস্য লাঞ্ছিত!

কলারোয়ায় কবরস্থানের প্রবেশ পথ আটকিয়ে পুকুর খননের প্রতিবাদ করায় এক ইউপি সদস্য লাঞ্চিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে।

ঘটনার বিবরণে ও ইউপি সদস্য শাফিজুল ইসলাম শাফি বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে অভিযোগ করে বলেন, ‘তার ওই গ্রামে ২ দাগে সাড়ে ১১শতক জমি আছে। এরমধ্যে এক দাগে সাড়ে ৩ শতক ও আরেক দাগে ৮ শতক জমি রয়েছে। ওই জমির মধ্যে তার পারিবারিক কবরস্থান ও পুকুরের কিছু অংশ রয়েছে। ওই পুকুরটি পড়ে থাকায় তিনি বিভিন্ন ধরনের প্রায় ৫০/৬০ হাজার টাকার সাদা মাছ চাষ করেন। কিন্তু প্রতিবেশী একুব আলী ও তার পরিবারের সদস্যরা জোর পূর্বক ওই পুকুরের মাছ ধরে বিক্রয় করে দেয়। এতে ইউপি সদস্যের প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়। এরপরেও তারা বসে নেই, ইউপি সদস্য শাফিজুল ইসলাম শাফির পারিবারিক কবরস্থানে যাওয়ার প্রবেশ পথে বড় করে পুকুর খননের কাজ শুরু করে। এতে তিনি প্রতিবাদ করাতে একুব আলী, ফজর আলী, জহুরুল, আশরাফ, ইউনুচ আলী, সোহরাফ আলী, জের আলী, মেহের আলী, ইমরানসহ ১৫/২০ দলবদ্ধ হয়ে ইউপি সদস্যকে ধরে টানাহেঁচড়া করে লাঞ্চিত করে। ওই দিন (৩ জুলাই) তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ পরের দিন (৪ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেন।’

এদিকে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে একুব আলী সাংবাদিকদের দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছেন বলেও তিনি অভিযোগ করেন।

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘তার পরিষদে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ রয়েছে। করোনা শেষ হলে উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তি করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত