সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার ও মাস্ক বিতরণ

কলারোয়া উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার ও মাস্ক প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রদত্ত ২৩টি অক্সিমিটার ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়।

সোমবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার আশিক বাহার, সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কোভিড-১৯ (করোনা) প্রতিরোধে সরকারের সময় উপযোগী সকল পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘গ্রাম্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরাসহ সকলে স্ব-স্ব অবস্থানে থেকে সচেতনতার সাথে মহামারি (ভাইরাস)কে প্রতিহত করতে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। কলারোয়াকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে সচেতনতার সাথে নিজেদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মাস্ক পরিধান, সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় ও সকল সরাকরি নির্দেশনা মেনে চলা নিশ্চিত করতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত