বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গরু ও ছাগলের খামারে ভাগ্য বদল মনোয়ারার

গরু ও ছাগলের খামার গড়ে সাফল্য পেয়েছেন অভাবী মনোয়ারা খাতুন নামে এক গৃহিনী। তিনি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী গ্রামের সিরাজুল খন্দকারের স্ত্রী।

এনজিও সংস্থা উত্তরণ এর শুকতারা নামে একটি সমিতি থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ দিয়ে শুরু করেন হাস-মুরগী ও ছাগল পালন। এরপর থেকে মনোয়ারার আর পেছনে ফিরতে হয়নি। স্বাবলম্বী হয়েছেন তিনি। বর্তমানে তার খামারে গরু রয়েছে ২টি, ছাগল রয়েছে ৩টি ও হাস-মুরগী রয়েছে-১৫টি।

মনোয়ারা খাতুন জানান, ‘তিনি খুব গবির ও অসহায় মানুষ। খুব কষ্টে তার সংসার চলছিলো। স্বামী পরের ক্ষেত খামারে কাজ করে তাদের সংসার চলে। খলসী গ্রামের শুকতারা নামে একটি সমিতিতে ২০ টাকা দিয়ে সদস্য হন। পরবর্তীতে ১৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ গ্রহন করেন। সেই টাকা দিয়ে নিজ বাড়ীতে হাস-মুরগী ও ছাগল পালন শুরু করেন।’

তিনি আরো জানান, ‘পরবর্তীতে ঋণ নিয়ে তিনি গাভী পালন শুরু করেন। বর্তমানে তিনি একটি পাকা বাড়ী করেছেন। একটি গরু পালনের জন্য পাকা ঘরও করেছেন। বাড়ীতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এক ছেলে ট্রাক ড্রাইভার, আর মেয়ে পড়াশুনা করছেন। মাঠে এক বিঘা কৃষি জমি বন্দকও নিয়ে ধান চাষ করেছেন। এখন আর তার স্বামী সিরাজুল খন্দকার বাড়ীতে বসে থাকে না, তিনি গরু বেচা কেনারও কাজ করেন।’

মনোয়ারার স্বামী সিরাজুল খন্দকার বলেন, ‘তার পরিবার ভালই আছেন। কয়েক বছর আগেও তাদের খারাপ সময় গেছে।’

এনজিও সংস্থা উত্তরণ এর ম্যানেজার শেখ রিয়াজুল ইসলাম জানান, ‘মনোয়ারার পরিবার খুব ভাল। শুকতারা সমিতি থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে গরু-ছাগল ও হাস-মুরগী পালন শরু করেন। ২০১৫ সালে ক্ষুদ্র ঋণ নিলেও অদ্যবদি এক বারও ঋণ খেলাপি করেননি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা