বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম

কলারোয়া উপজেলার সর্বত্র আমের মৌ মৌ গন্ধ। বেশিরভাগ আম গাছে থোকা থোকা আম ঝুলছে। আম বাজারে আসতে আর বেশি দেরি নেই। তাই পাইকার ব্যবসায়ীরা বেলতলা আমের আড়তগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছেন।

কলারোয়ার আশেপাশের এলাকায় গাছে গাছে শুধু আম আর আম। ফজলি, গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত, লোকনা, দুধস্বর, রানী পছন্দ, আম্রপলিসহ হরেক রকমের সুস্বাদু আম ধরেছে প্রচুর পরিমাণে ধরেছে এবার। যদিও বৃষ্টি না হয়ায় আম ঝরে পড়ে গেছে অনেক তার পরেও গাছে গাছে রয়েছে আমের বাহার। আমের পরিমাণ দেখে আম চাষি ও ব্যাপারীরাও বেজায় খুশি।

আর দু’সপ্তাহ পরেই জমে উঠবে কলারোয়ার বেলতলার সড়কের আধা-কিলোমিটার জুড়ে বেলতলার আমের হাট। শত শত শ্রমিক হয়ে উঠবে কর্মব্যস্ত। ঢাকা নোয়াখালী কুমিল্লা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানের আম ব্যবসায়ীরা বেলতলা আমের আড়তগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছে।

বেলতলার একজন আড়োতডার জানান, কলারোয়ার ১২টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার আম আসে বেলতলা আমের আড়তগুলোতে। এ কারণে বেলতলায় দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এখানে আম কিনতে আসেন।

উপজেলার পিছলাপোল গ্রামের বাগানের মালিক মোঃ শফিকুল ইসলাম জানান, বাগানগুলোতে প্রচুর আম রয়েছে। যদিও বৃষ্টি না হওয়ায় অনেক আম পড়ে গেছে। আমচাষি ও ব্যবসায়ীরা এবার লাভবান হবে বলে জানান তিনি। স্থানীয় আম ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান এবার ভালো জাতের আম গাছগুলোতে আম ধরায় এবার মোটা অংকের লাভ করবেন বলে তিনি আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, প্রায় প্রতিটি গাছে আম ধরেছে। এছাড়া গাছে মুকুল আসার সময়ও আবহাওয়া বেশ ভালো ছিল। আম চাষিরা নিয়মিত পরিচর্যা করেছে। ফলে তারা এবার আম বিক্রি করে লাভের মুখ দেখবে বলে জানান এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা