বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঘর পেলো আরো ২০ জন ভূমিহীন

সাতক্ষীরার কলারোয়ায় মুজিববর্ষে সরকারের উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে উপজেলার ২০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর পেল।

২০ জুন (রোববার) এসব পরিবার বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পঁাকাঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ২০জন ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ১৫ জনের হাতে ঘরের চাবী দলিলসহ একটি করে ফোল্ডার তুলে দেন। অবশিষ্ট ৫ টি ঘরের কাজ চলমান রয়েছে। নির্মান কাজ শেষে ওই ৫ জনের ঘর তাদেরকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ইউ এইচ ও এফ পিও) ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. অমল কুমার সরকার, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, কলারোয়া পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী, মনিরুজ্জামান, মনিরুল ইসলাম মনি, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকতার্বৃন্দ, ও সাংবাদিকবৃন্দ।

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর সর্বপ্রথম জাতির পিতাই দেশের ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় পরিবার পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে ১৯৯৭ সালে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলছে।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে মে ২০২১ পর্যন্ত সময়ে মোট ৩ লাখ ৭৩ হাজার ৫৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

দেশে ‘ক’ শ্রেণিতে গৃহহীণ ও ভূমিহীনের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৬১ এবং ‘খ’ শ্রেণিতে ৫ লাখ ৯২ হাজার ২৬১ জন জানিয়ে লাল্টু বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আরও ১ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রোববার ১৫ জন উপকারভোগীর হাতে তাদের প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ২ শতক জমি একটি সেমি পাকা ঘর হস্তান্তরের পর প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা