মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কলারোয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মৃত ঈদ্রিস আলী ধাবকের ছোট পুত্র মোখলেছুর রহমান( ৩৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে তার নিজের নতুন দ্বিতল ভবনের কাজ পরিদর্শন করাকালীন সময়ে অসাবধনতাবশত ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হলে, প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে রেফার করে ঢাকায় আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন, মৃত‍্যুকালে মা, স্ত্রী,দুই কন‍্যা, ভাই,রচার বোন সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বেলা ১১টায় মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন, শ্রীপতিপুর ধাবক পাড়া জামে মসজিদের খতিব মাওঃমিজানুর রহমান। এ সময় অন‍্যান‍্যর মধ্যে উপস্থিত থেকে জানাযা নামাজে অংশ গ্রহণ করেন, জালালাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আঃ ছাত্তার, কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল‍্যা, ইউপি সদস‍্য শাহাদাত হোসেন, সাংবাদিক ওহিদুজ্জামান খোকা প্রমুখ। তার এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন