রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জনসুমারি ও গৃহগননার অবহিতকরণ সভা

কলারোয়ায় জনসুমারি ও গৃহগননার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে কলারোয়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

“জনসুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫-২১ জুন দেশব্যাপী চলবে এই জনসুমারি ও গৃহগননা। সেই উপলক্ষে এই অবহিতকরণ সভার আয়োজন করেছে কলারোয়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস’র সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. বছির উদ্দিন।

উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন ও বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, কলারোয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন ও সাংবাদিকবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ও পরিচালনা করেন কলারোয়া উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ।

জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক বছির উদ্দিন বিস্তারিত আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি এর বক্তব্যে কলারোয়া উপজেলার নবাগত ইউএনও রুলী বিশ্বাস বলেন- এই জনসুমারি ও গৃহগননা ২০২১ সালে হওয়ার কথা থাকলেও দেশব্যাপী করোনার কারনে তা সম্ভব হয়নি সেই সুমারী ২০২২ সালে করা হচ্ছে। তিনি আরো বলেন ২লক্ষ ৬০ হাজারের অধিক জনগোষ্ঠীর এই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এই সুমারীর জন্য সক্রিয় ভূমিকা পালন করবেন কারন এটা সরকারের একটি ব্যয় বহুল ও গুরুত্বপূর্ণ কাজ, এটার জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছে সরকার। তাই উপস্থিত ও প্রান্তিক পর্যায়ের সকলের সহযোগিতা কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত