রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিসিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় খেলা অমীমাংসিত

কলারোয়ায় টিসিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

বৃহস্পতিবার কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজিত টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় খেলায় মুখোমুখি হয় কলারোয়া ক্রিকেট একাডেমি ও বেনাপোল ক্রিকেট একাডেমি।

টসে জয়লাভ করে বেনাপোলের অধিনায়ক রনি ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহন করেন।
ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। কলারোয়ার পক্ষে সুমন ৪২ (৩০), সাকিল ২৪ (১৫) রান সংগ্রহ করে।
বেনাপোলের পক্ষে হাবিব ৩, রানা ও মুন্না ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে বেনাপোল টিম ১৮.৩ বল খেলার সময় ১১২ রান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে। ঠিক এসময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আম্পায়ারদ্বয় খেলা বন্ধ ঘোষণা করেন।

খেলার ফলাফল পরে জানানো হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।

এদিকে, খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব প্রমুখ।

শুক্রবার একই মাঠে ব্যাসিক ক্রিকেট একাডেমি ও মনিরামপুর ক্রিকেট একাডেমি পরষ্পর মুখোমুখি হবে। বলে আয়োজক কমিটি জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই