সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় যশোরকে হারিয়েছে সাতক্ষীরা

কলারোয়ায় ৩২দলীয় ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় যশোর ক্রিকেট একাদশকে ৮ উইকেটে হারিয়েছে সাতক্ষীরা ক্রিকেট একাদশ।

২৩ মার্চ (মঙ্গলবার) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কলারোয়া ক্রিকেট একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের চতুর্থ খেলায় সাতক্ষীরা ক্রিকেট একাডেমী টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

যশোর ক্রিকেট একাডেমী ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে নামিন ২২ বলে ৩৯ রান, সাদমান ৩৬ বলে ২৮ রান ও নাছিম ১৩ রান করেন।

বোলিংয়ে সাতক্ষীরা ক্রিকেট একাদশের পক্ষে অঞ্জন ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট, শান্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট ও রাদিব ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

সাতক্ষীরা ক্রিকেট একাডেমী ১৪৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৪ ওভার খেলে ২টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়।

দলের পক্ষে অঞ্জন ৩৩ বলে ৫৬, শান্ত ৪০ বলে ৫৩ রান ও রাবিদ ৬ বলে ১৬ রান করেন।

বোলিংয়ে যশোর ক্রিকেট একাডেমীর নামিন ও তাসবীর ১টি করে উইকেট লাভ করেন।

ফলে সাতক্ষীরা ক্রিকেট একাদশ ৮ উইকেটের বিশাল জয় পায়।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাকিব হাসান ও শাওন।

স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাস, সাঈফ ও মিরাজুল।

ধারাবিবরণীতে ছিলেন জাহাঙ্গীর হোসেন।

ম্যাচটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।

ক্রিকেট প্রেমী অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক নাজমুল হাসনাইন মিলন, ক্রিকেট প্রেমী রাব্বি, রিসাত, প্রিন্স, তপু, সিয়াম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন