মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত, চলছে টিকাদান কার্যক্রম

কলারোয়ায় আবারো নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৭ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

এদিন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের দরবাশা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইনছার আলী (৭৩), চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মোস্তাফা আলীর স্ত্রী মিনা খাতুন (৩১), কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হালিম (৪৯), লাঙলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের শামছুদ্দীনের স্ত্রী জোহরা বেগম (৭০) ও পৌরসভাধীন ঝিকরা গ্রামের নগেন্দ্রনাথ সাহার ছেলে সঞ্জয় সাহা (৪০)।

এদিকে কলারোয়ায় করোনা প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম পুরোদমে চলছে। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শত শত মানুষকে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করতে দেখা গেছে। অনলাইন নিবন্ধন ধারীদের মোবাইলে মেসেজ আসার পর নির্ধারিত তারিখে করোনা প্রতিরোধক টিকা প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা